বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০০৮

গাইবো না আর কোন গান…


দিয়েছিলে চাঁদ, নিয়ে নিতে পারো,
লেখা কবিতা, গাওয়া গান যত…

খুজে দেখ না, পাবে না কেউ আমার মত,
মুছে দিও না, শুধু হৃদয়ক্ষত…

গাইবো না আর কোন গান তোমায় ছাড়া…
লিখব না আমি আর তুমি হিনা কবিতা…

নিজেকে আমি বুঝিনি কখনো,
ছিলে না যখন, আসোনি তখনো,
ফেলে শেখালে অজানা যা ছিল,
আমার মাঝে আমি আলোকিত…

গাইবো না আর কোন গান তোমায় ছাড়া…
লিখব না আমি আর তুমি হিনা কবিতা…

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন